• সমগ্র বাংলা

২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন হোসনে আরা বেগম। জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের কথাকলি মার্কেট এলাকায় ইজিবাইকে চড়ে নিজেই মাইকিং করেন এ নারী প্রার্থী। হাতে মাউথপিস নিয়ে ভোটারদের ধন্যবাদ জানানোর দৃশ্য স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসনে আরা বেগম ‘হরিণ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় নিয়ম অনুযায়ী হোসনে আরা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে প্রাপ্ত ভোটকে তিনি সাধারণ মানুষের ভালোবাসা হিসেবেই দেখছেন।

তিনি বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের ভালোবাসাই আসল অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ স্বতন্ত্র প্রার্থী।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo