• সমগ্র বাংলা

সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল : ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে  সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত (১৬ ফেব্রুয়ারি)  সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে  বিষয়টি অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড জাহাজ "জয় বাংলা  " তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাঝিমাল্লা  হচ্ছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ 

ডেইল পাড়ার কাদের হোসেন"র ছেলে মোঃ আলম, ঠাণ্ডা মিয়ার ছেলে ইসমাইল, মোঃ শাহমিয়ার ছেলে নূর আলম, শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুস সালাম"র ছেলে নূর মোহাম্মদ, মো: হোসেন"র ছেলে হেলাল উদ্দিন, জাফর আলম"র ছেলে মজিবুর রহমান, বসির আহমেদ"র ছেলে জাহির আহমেদ, মোঃ কাশিম"র ছেলে রশিদ আহমেদ ও টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার হাফেজ রহমতউল্লাহ"র ছেলে ইসমাইল।

উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo