• সমগ্র বাংলা

‎রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৩৫ বসতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
‎
‎তিনি জানান, ভোর ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চারটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
‎
‎অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
‎
‎আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
‎
‎উল্লেখ্য, চলতি বছরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচ শতাধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo