ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে এলাকায় দলীয় অবস্থান জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ এ সংবিধান ধারণ করে না। আগে সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে।’
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এ শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গতকাল সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘সাংবিধানিক ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুটি। একটি জাতীয় সংসদ নির্বাচনের, আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন কনস্টিটিউশনালি এটার দায়িত্ব প্রাপ্ত।’
তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেইলেবল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।’
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, সংবিধান সংশোধনীসহ বেশ কিছু বিষয় নির্ধারিত হওয়ার পরে তা করা যাবে।
বিএনপির এই নেতা বলেন, ‘এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিল ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।’
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...
নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

মন্তব্য (০)