• রাজনীতি

শপথ নিতে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

‎সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভীড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।
‎
‎সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।
‎
‎সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 
‎
‎উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারও তা হচ্ছে সংসদে।

মন্তব্য (০)





image

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নে...

image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

২

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

৩

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৪

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৫

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

  • company_logo