• লাইফস্টাইল

জেনে নিন বাড়ির যে কাজ করলে কমবে ওজন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রতিদিনেই ডায়েট মেনে খাবার নিয়ন্ত্রণ করা হয়। পার্কে হন হন করে প্রতিদিন হাঁটাহাঁটি করা হয়। জিমে গিয়ে ঘাম ঝরানো হয়। কিন্তু এরপরও ওজন কমছে না? দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাড়ির কাজই হোক আপনার বাড়তি মেদ কমানোর একমাত্র পথ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন কয়েকটি বাড়ির কাজ রয়েছে, যেগুলো আপনি করলেই কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। 

জেনে নিন ঠিক কোন কোন কাজ করলে ঝরবে মেদ—

প্রতিদিনই বাড়ি পরিষ্কার করা হয়। তা সত্ত্বেও সোফা কিংবা বিছানার কোনায় কোনায় ধুলো জমে থাকে। তা পরিষ্কার করতে ভ্যাকিউম ক্লিনারের বিকল্প নেই। সপ্তাহে ২-৩ দিন করে ভ্যাকিউম ক্লিনার চালালে আপনার ওজন কমবে। কারণ ভ্যাকিউম ক্লিনার ব্যবহারে প্রতি ঘণ্টায় ১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে।

এরপর আপনার বাড়ির ঝুল ঝাড়তে গেলেও মেদ ঝরতে পারে। এ ধরনের কাজের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০০-১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে। এ ছাড়া নিচু হয়ে ঘর মুছলেও আপনার পেটের বাড়তি মেদ ঝরতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘর মোছার ফলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন নিচু হয়ে ঘর মোছার কাজ।

আবার বাড়ির বাগানে থাকা ঘাস পরিষ্কার করেও মেদ কমাতে পারেন। এতে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আর দেরি না করে আজই পরিষ্কার করুন আপনার বাগান।

বাড়িতে গাছপালা বসান অনেকেই। বাগানে গাছ বসাতে গেসে মাটি খোঁড়াসহ নানা কাজ করতে হয়। আর শারীরিক কসরত করলে মেদ ঝরতে বাধ্য। বাগানের কাজ করার ফলে প্রতি ঘণ্টা ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরে। 

এ ছাড়া এখন বেশিরভাগ বাড়িতেই আর হাতে কাপড় কাচতে হয় না। ওয়াশিংমেশিনেই জামাকাপড় কাচা হয়। তবে কাচার পর ভারি বালতি নিয়ে জামাকাপড় শুকাতে দিলেও নাকি ওজন কমে। এ কাজ করলে প্রতি ঘণ্টায় ১০০-১৫০ ক্যালোরি ঝরতে পারে। আর আপনি পেতে পারে ছিপছিপে চেহারা।

এসব কাজ টানা এক মাস করলেই তফাত বুঝতে পারবেন। কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। কোনো পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আর আক্ষেপ নয়। পরিবর্তে অনাবিল আনন্দে ভরে উঠবে মন।

মন্তব্য (০)





image

রোজার বহুমুখী গুণ: শারীরিক ও মানসিক সুস্থতার ৮ চাবিকাঠি

নিউজ ডেস্ক : ইসলাম কারো উপর অন্যায়ভাবে কোনো কর্ম চাপিয়ে দেয় না। শরীরের স...

image

নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি

নিউজ ডেস্ক : নারীদের মধ্যে আয়রনের ঘাটতি অন্যতম সাধারণ পুষ্টিগত সমস্যা। ব...

image

ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত

নিউজ ডেস্ক : ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস...

image

রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সব সময় গুর...

image

জেনে নিন ইফতারে যেসব খাবার শরীর চাঙা রাখে

নিউজ ডেস্ক : ইফতারের সময় প্রতিটি রোজাদারের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ।...

  • company_logo