• লিড নিউজ
  • রাজনীতি

ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন ছোট ভাই ফয়সাল আমিন

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আলোচনার ঝড় বইছে। দলটির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের একটি বড় অংশ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দেখার দাবি তুলছেন।

তবে এই গুঞ্জনের পালে হাওয়া লাগলেও ভিন্ন কথা শোনালেন মির্জা ফখরুলের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে  ঠাকুরগাঁওয়ে  একান্ত  আলাপকালে তিনি এ বিষয়ে তার দ্বিমত পোষণ করেন।

নেট দুনিয়ায় কেন এই দাবি?

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার স্বপক্ষে নেটিজেন ও তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা যুক্তি তুলে ধরছেন। তাদের মতে - দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও দলের কঠিন সময়ে তার অসামান্য ত্যাগ। পেশাজীবনে অর্থনীতির শিক্ষক হিসেবে তার মেধা ও পাণ্ডিত্যের পরিচয়। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা এবং স্বচ্ছ ভাবমূর্তি।

সমর্থকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে দেশকে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা ও প্রজ্ঞা কেবল তারই রয়েছে।

‘তিনি নিজেই এই পদে আগ্রহী নন’

তবে ফয়সাল আমিন বলেন, ‘দল এবং সুধীমহলে এ নিয়ে গুঞ্জন আছে এটা সত্য। তবে বাস্তবতা হলো, তিনি (মির্জা ফখরুল) নিজেই এই পদে আগ্রহী নন। এর কোনো সম্ভাবনাও আমি দেখছি না।’

মির্জা ফখরুলের পরিবারের এই সদস্য মনে করেন, রাষ্ট্রপতির পদটি অত্যন্ত সম্মানীয় হলেও এটি মূলত একজন জননেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তিনি বলেন, ‘এই পদটি সরাসরি এলাকার উন্নয়নমূলক কাজ বা জনগণের সরাসরি সংস্পর্শে থাকার জন্য উপযোগী নয়। ব্যক্তিগতভাবে আমিও তাকে এই পদে দেখার বিষয়ের সঙ্গে একমত নই।’

মির্জা ফয়সাল আমিনের এমন বক্তব্যের পর ফখরুল-ভক্তদের মাঝে কিছুটা হতাশা দেখা দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, রাজপথের ত্যাগী নেতা হিসেবে মির্জা ফখরুল সম্ভবত জনগণের কাছাকাছি থেকে রাজনীতি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মন্তব্য (০)





image

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নে...

image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

২

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

৩

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৪

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৫

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

  • company_logo