ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক টানাপোড়েন আর বয়কটের নাটকীয়তা শেষেও বোধহয় মাঠে গড়ানো হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে যাওয়া হাইভোল্টেজ ম্যাচটিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ভেস্তেও যেতে পারে মহারণ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।
ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজনকে বিপদে ফেলতে পারে। তবে আশার কথা, আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে। ওভার কমিয়ে হলেও সেক্ষেত্রে ম্যাচটি মাঠে গড়াবে।
১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস তাদের আশায় জল ঢালতে পারে। গত শনিবার থেকে কলম্বোর কোনো ম্যাচে বৃষ্টি হয়নি, তবে আগামী রোববারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইসিসির জন্য এই ম্যাচটি বহুমূল্যবান। তাই ম্যাচ বাতিল হলে বড় ক্ষতির মুখে পড়বে সংস্থাটি। তবে টুর্নামেন্টের সমীকরণে দুই দলই লাভবান হবে। বর্তমানে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে আছে। ম্যাচ পণ্ড হলেও সুপার এইট নিশ্চিত করতেও সমস্যা হবে না।
নিউজ ডেস্কঃ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ভার...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে রানের রেকর্ড গড়ে...
স্পোর্টস : গত বছর এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে...
স্পোর্টস ডেস্ক : রবিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভা...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাক...

মন্তব্য (০)