• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন সংসদ সদস্য পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

এরা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র), সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম  ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.২২ %। এরমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।

নির্বাচনী নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৬জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের অনেক কম। সে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মন্তব্য (০)





image

যশোরের শার্শার "জিয়া খাল" পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফর...

বেনাপোল প্রতিনিধি: জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফর...

image

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে ২ জন...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল ...

image

নওগাঁয় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের চা...

image

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অপহৃত ৩ ভিক...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের ...

image

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমা...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এ...

  • company_logo