• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সেলুনে গ্যাস বিস্ফোরণ,শিশু সহ ৩ জন দগ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ একটি সেলুনে গ্যাস বিস্ফোরণে ৩জন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নেওয়া হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় ফতুল্লার ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ সেলুনের মালিক নরসুন্দর মিন্টু ছাড়াও একজন পথচারী রয়েছেন। তাৎক্ষণিক ওই পথচারীর নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, নরসুন্দর মিন্টুর সেলুনটি কিছুদিন ধরে বন্ধ ছিল। সেলুনের ভেতরে তিতাস গ্যাসের লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমে জমা হয়েছিল। বৈদ্যুতিক লাইট ফ্যান অন করার সময় বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের সংযোগে  হঠাৎ সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় সেলুনের ভেতরে থাকা নরসুন্দরসহ আশপাশে থাকা নরসুন্দরসহ  একজন আগুনে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে জানান, বৈদ্যুতিক লাইট, ফ্যানের সুইচ চালু করার সময় দোকানের ভেতরে জমে থাকা গ্যাসের সঙ্গে বৈদ্যুতিক স্পার্ক-এর সংযোগে আগুন লাগে। দুজনের মধ্যে দোকানের ভেতরে থাকা নরসুন্দর বেশি দগ্ধ হয়েছে এবং পথচারী একজন কিছুটা দগ্ধ হয়।

দগ্ধরা বর্তমানে ঢাকা বান ইউনিটে ভর্তি আছেন। আহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo