• সমগ্র বাংলা

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী “ধানের শীষ” প্রতীক পেয়েছে ৮টি আসন, স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ১টি আসনে এবং জামায়াত নেতৃত্বাধীন জোট (দাঁড়িপাল্লা) ১ টি রিক্সা  মার্কা ১টি আসন। আসনভিত্তিক ফলাফল নিম্নে দেওয়া হলো—

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)
মোট ভোট: ৪,৮৩,৭১২ ঘোড়া প্রতীকের সালমান ওমর রুবেল ১,০৭,২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১,০০,৭৩৬ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)
মোট ভোট: ৫,৭৬,১৬৭ রিকশা প্রতীকের মোহাম্মদুল্লাহ ৮০,৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মতাহের হোসেন তালুকদার পেয়েছেন ৫৪,৫২২ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর)
মোট ভোট: ২,৯৮,৩৬৮ ধানের শীষ প্রতীকের ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন ৭৭,১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আহমেদ তৈয়বুর রহমান হিরণ পেয়েছেন ৬৪,৫৩৬ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর)
মোট ভোট: ৬,৯৫,৩০৬ ধানের শীষ প্রতীকের আবু ওয়াহাব আকন্দ ১,৭৭,৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের কামরুল আহসান এনরুল পেয়েছেন ১,৬৯,৫৮০ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)
মোট ভোট: ৩,৮৭,৯২৭ ধানের শীষ প্রতীকের জাকির হোসেন বাবুল ১,২৭,৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট মতিুর রহমান আকন্দ পেয়েছেন ১,০০,৮৭৬ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া)
মোট ভোট: ৪,১৭,৯২৭ দাঁড়িপাল্লা প্রতীকের কামরুল হাসান মিলন ৭৫,৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আখতার সুলতানা পেয়েছেন ৫২,৬৬৯ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল)
মোট ভোট: ৪,০৩,২৪৯ ধানের শীষ প্রতীকের ডা. মাহবুবুর রহমান লিটন ৯৮,৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮২,৯৬২ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)
মোট ভোট: ৩,৮৪,৮৭৯ ধানের শীষ প্রতীকের লুৎফুল্লাহিল মাজেদ বাবু ১,০৭,৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫,৭৯১ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল)
মোট ভোট: ৩,৮৪,৬৪১ ধানের শীষ প্রতীকের ইয়াসের খান চৌধুরী ৮৪,৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের এ.টি.এম. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬৬,৮৯৮ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও)
মোট ভোট: ৪,০৯,৩৬৪ ধানের শীষ প্রতীকের আখতারুজ্জামান বাচ্চু ৭৪,৬৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের এ.বি. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬,৪২৪ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা)
মোট ভোট: ৩,৫৮,৬৫৯ ধানের শীষ প্রতীকের ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১,১০,২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের মুহাম্মদ মোস্তেদ আলম পেয়েছেন ৬৫,৫৯১ ভোট।

মন্তব্য (০)





  • company_logo