ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা অথবা বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন ঢাকা- ৯ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।
তাসনিম জারা বলেছেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, 'বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা। আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। পোলিং এজেন্টদের বের করে দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য না।'
ঢাকা-৯ আসনে তাসনিম জারার বিপরীতে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এই দুই প্রার্থীর মধ্যেই এখানে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)