• সমগ্র বাংলা

মানিকগঞ্জের ৫১৫টি কেন্দ্রে পৌঁছিয়েছে ভোটের সরঞ্জাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। তার-ই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ৫১৫টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি ও ফরমসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পিকআপ গাড়ীতে করে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ ৯ হাজার ৬শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ৩টি আসনের বিএনপি জামায়াত জোট ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। এই ৩টি আসনের মোট ভোট কেন্দ্র ৫১৫টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬১টি এবং অধিক ঝুঁকিপূর্ণ ৬৭টি। এই নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪জন ভোটার ভোট প্রদান করবেন।

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo