• লিড নিউজ
  • জাতীয়

‎দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎নিউজ ডেস্কঃ দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

 

‎টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতির কমার সূচকে ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪। আগে এ স্কোর ছিলো ২৩। বাংলাদেশের অবস্থান ১৮২টি দেশের মধ্যে ১৫০তম। আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর। এ অঞ্চলের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।’

‎সংস্থাটি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ অবনতি হয়ে ১৩তম বাংলাদেশ। বাংলাদেশের নিম্নগামী অবস্থানের কোনো বাস্তব পরিবর্তন আসেনি। বরং জুলাই গণঅভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিলো, এ স্কোর তার তাৎক্ষণিক প্রতিফলন ঘটেছে।

‎অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে টিআইবি বলেছে, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পর এ সরকারের দুটি পবিত্র দায়িত্ব ছিলো সংস্কার ও দুর্নীতি দমন। কিন্তু তা করতে সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সুযোগ হারানোর দৃষ্টান্তর সৃষ্টি করেছে।

‎এসময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করতেও আহ্বান জানায় টিআইবির নির্বাহী পরিচালক।

‎আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচনি প্রচারণায় যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে দুর্নীতি নিয়ন্ত্রণে চলে আসবে। আওয়ামী লীগ নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি।’

মন্তব্য (০)





image

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্...

নিউজ ডেস্ক : সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অয...

image

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক : প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্...

image

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের...

image

শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

নিউজ ডেস্ক : মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজযাত্রা। 

...

image

‎এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সাম...

  • company_logo