• সমগ্র বাংলা

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী গণমিছিল জনসমুদ্রে পরিণত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল। মিছিল শুরুর আগেই ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলাকা ও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। পরবর্তীতে বিশাল গণ মিছিল নিয়ে ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একপর্যায়ে পুরো এলাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শহর প্রদক্ষিণ করা শেষ হলে ময়েজ মঞ্জিলে এসে গণ মিছিল শেষ হয়।

গণমিছিলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে ‘ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের নির্দেশ—ধানের শীষের বিজয় নিশ্চিত’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরের মানুষ পরিবর্তন চায়। জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।” তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের দাবি, এই গণমিছিল প্রমাণ করেছে ফরিদপুর সদর–৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদ...

image

লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি'র প্র...

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের সীমান্তের তিনটি পৃথক পয়ে...

image

রাণীনগরে বাড়ছে মৎস্য অভয়াশ্রম, রক্ষা পাচ্ছে দেশীয়সহ বিভিন...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বিভিন্ন নদী, খাল, বিল, জলাশয় থেকে প...

image

চাটমোহরে মারপিটের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু: গ্রেপ্তার-১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটা...

image

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...

  • company_logo