• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর মহড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সরকারী আরকে হাই স্কুল খেলার মাঠ থেকে যৌথ বাহিনীর এই মহড়া শুরু হয়ে ত্রিমোহনী নতুন বাজার প্রদক্ষিণ করে। পরে খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এসময় মুক্তাগাছা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছার থানার ওসি (তদন্ত) জুলুস খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছিলেন।

মেজর তারেক আজিজ জানান, আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদেরকে নিরাপত্তা প্রদানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতি স্বরুপ আজকের এই মহড়ার আয়োজন। মহড়ায় সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য, র‌্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo