ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে অস্ত্র ব্যবসায়ী কাউকে আটক করতে পারেনি। সোমবার ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে অবৈধ অস্ত্র সংগ্রহের গোপন খবর আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিশেষ কায়দায় লুকানো এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি এই কর্মকর্তা আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতি ভারত থেকে বেড়েছে অবৈধ অস্ত্র আমদানি। গেল এক মাসে ৪ টি বড় বড় আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেডের চালান আটক করেছে বিজিবি ও পুলিশ।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)