• সমগ্র বাংলা

উখিয়ায় জামায়াতের জনসভা: ‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দায় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে’—মুহাম্মদ শাহজাহান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এই নির্বাচন শহীদ ওসমান হাদী, শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়ে অনুষ্ঠিত হচ্ছে; জুলাই যোদ্ধারা প্রস্তুত রয়েছে, তারা ভোট ডাকাতদের রুখে দেবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারের উখিয়া কোটবাজার স্টেশনে উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কেন্দ্রের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না, কেন্দ্র পাহারায় থাকবেন; উখিয়া–টেকনাফে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই লক্ষ্য। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীদের তালিকায় রয়েছেন ডা. শফিকুর রহমান ও তারেক রহমান; একজন বিসিএস ক্যাডার, অন্যজন ইন্টারমিডিয়েট পাস—ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চান।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে উখিয়া–টেকনাফে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ এবং ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় কক্সবাজার জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, উখিয়া–টেকনাফে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য; নুর আহমদ আনোয়ারী টানা ২২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে এক টাকাও আত্মসাৎ করেননি—এমন দাবিও তুলে ধরেন বক্তারা।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু)  জিএস এস এম ফরহাদ, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামশুল হক সারেক, কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী, উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ,শফিউল আলম খন্দকারসহ জামায়াত–শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

জামালপুরে সরকারি নির্দেশনা অপেক্ষা করে আলোকসজ্জায় চলছে মেলা

জামালপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জ...

image

বীরগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা ভাংচুর আগ...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি...

image

গণমাধ্যমকর্মীদের উপরে নির্যাতনের অপরাধ তামাদি হতে দেওয়া হ...

পাবনা প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অন...

image

সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে: যুব ও ক্...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে কিউট ৮ম জাতীয় সা...

image

গাইবান্ধায় বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ ...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের উত্তর খোলাহাটি গ্রামে ...

  • company_logo