• সমগ্র বাংলা

ধানের শীষের নির্বাচনী পথসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটকেন্দ্র পাহারা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা মিথ্যা মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন—আগামী দিনে তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এসব অন্যায়ের বিচার করা হবে।

তিনি আরও বলেন, সাতকানিয়া বিএনপির জন্য একটি উর্বর ও শক্ত ঘাঁটি। এখানকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যা ধানের শীষের বিজয়কে আরও নিশ্চিত করবে। জনগণের ভোটে বিএনপি আগামীতে সরকার গঠন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পথসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের দীর্ঘদিনের সকল চাহিদা ও উন্নয়নমূলক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, এম. এ. রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিগত সময়ে য...

image

এমপি প্রার্থী থেকে এবার উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের ম...

কুমিল্লা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭...

image

রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দী থেকে শতাব্দী ধরে একসা...

পাবনা প্রতিনিধি : আমাদের এই অঞ্চল ধর্মীয় সম্প্রীতির অনন্য ন...

image

চাটমোহরে ২৭পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে ধ্বংস

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষ...

image

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্যোগে পাঁ...

  • company_logo