• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় ১১ দলীয় জোটের দাঁড়ি পাল্লার নির্বাচনী গণসমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল নির্বাচনী গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুক্তাগাছা শহরের আর কে হাই স্কুল খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়। গণমিছিলটি আর কে হাই স্কুল খেলার মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী গণসমাবেশে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এছাড়া বক্তব্য দেন জেলা উলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা (পশ্চিম) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোট লিয়াজোঁ কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিশ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ও লিয়াজোঁ কমিটির সদস্য সচিব মাওলানা মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিশ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজউদ্দিন আহম্মদ এবং প্রচার সম্পাদক ও ১১ দলীয় জোট লিয়াজোঁ কমিটির মুখপাত্র সাংবাদিক মিজানুর রহমান। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদ...

image

লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি'র প্র...

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের সীমান্তের তিনটি পৃথক পয়ে...

image

রাণীনগরে বাড়ছে মৎস্য অভয়াশ্রম, রক্ষা পাচ্ছে দেশীয়সহ বিভিন...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বিভিন্ন নদী, খাল, বিল, জলাশয় থেকে প...

image

চাটমোহরে মারপিটের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু: গ্রেপ্তার-১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটা...

image

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্...

  • company_logo