• লিড নিউজ
  • খেলাধুলা

ভাইরাল ছবি নিয়ে পরিচালক জানালেন ‘তেমন কিছু হয়নি’

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন পরিচালকের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে রীতিমতো হুমকি-ধামকি দিচ্ছেন বোর্ডের আরও দুই পরিচালক ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট। সাবেক এই দুই অধিনায়ক পরিচালক নাজমুল ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলছেন।

সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়। ছবিটি দেখেই অনুমান করা যাচ্ছে- পরিচালক এম নাজমুল ইসলামকে রীতিমতো শাসাচ্ছেন ফারুক আহমেদ ও পাইলট।

ভাইরাল হওয়া সেই ছবি প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।’

তিনি আরও বলেন, ‘আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’

‘আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।’

ভিডিও বার্তায় পাইলট বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আপনারা ফেসবুকে যে ছবিটি ভাইরাল হতে দেখছেন, সেখানে ফারুক ভাই নাজমুল ভাইকে বাজেভাবে কিছু বলছেন- এমন কোনো ঘটনাই আসলে ঘটেনি। আমরা তিনজন মিলে প্রেজেন্টেশন বক্সে বসেছিলাম। নাজমুল ভাই উপরে ছিলেন, আমি তার নিচের ধাপে ছিলাম। আমাদের মধ্যে মূলত আগের দিনের রংপুর সফর, সেখানকার মাঠের ইতিহাস এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলাপ হচ্ছিল।’ 

মন্তব্য (০)





image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে বড় দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের পেসার হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বক...

image

আইসিসি কি ভারতকে বিশ্বকাপ থেকে বাদ দেবে, প্রশ্ন কিংবদন্তির

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, পাকিস...

image

পাকিস্তানে সুযোগ পেয়ে মোস্তাফিজের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর র...

image

‎ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট; পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘...

নিউজ ডেস্কঃ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দ...

image

বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ...

  • company_logo