• লিড নিউজ
  • রাজনীতি

সারা দেশ জেগে উঠেছে, তরুণরা এরই মধ্যে রায় দিয়েছে: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে- এমন মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে।’ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-১১ আসনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।

‎এসময় ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবে এ আসনের জনগণ।’

‎তিনি বলেন, ‘সাতচল্লিশ, একাত্তর, চব্বিশে একই আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছে। জনগণ ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। হাদি-মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে।’

‎নাহিদ ইসলামের দাবি—বিগত আমলেও ঢাকা-১১ আসনের ভূমিদখলের ভাগ বিদেশ পৌঁছাতো
‎কোনো দলের নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, ‘একটি দল মাঝে মধ্যে বলে, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। অথচ এরাই ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। এই সাড়ে ১৫ বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন, তারা গত ৬ আগস্ট থেকে মামলাবাণিজ্য শুরু করেছে, এদের জ্বালায় অতিষ্ঠ সব শ্রেণির মানুষ।’

‎নির্বাচনি প্রতিশ্রুতিতে ড. শফিকুর রহমান জানান, ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে প্রতি বছর সংসদীয় প্রতিনিধিদের অর্থের হিসাব নেয়া হবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ লড়াই চালানো হবে। যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানো হবে।

‎তিনি আশা করেন, আগামীতে বাংলাদেশকে যুবকরাই সঠিক পথে নিয়ে যাবে, যুবকরাই থাকবে চালকের আসনে। সেই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo