• সমগ্র বাংলা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ ১০ টি কক্ষ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা মালিক। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদিনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাতে রূপগঞ্জে তারাবো পৌরসভার বরপা এলাকায়  মাদ্রাসায়ে নুরে মদীনা নামক মাদ্রাসার নুরানি বিভাগের বন্ধ কক্ষের ভিতরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এসময় মাদ্রাসার ভিতরে বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দৌড়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়।

এদিকে,  অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে রাখা কিতাব, বই,  টেবিল, চেয়ার, ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।

ফায়ার সার্ভিস আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo