• সমগ্র বাংলা

টেকনাফ গড়ার অঙ্গীকার করে জনগনের আইনি ভোগান্তি কমাতে টেকনাফে আদালত ফিরিয়ে আনা হবে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, টেকনাফে আর কোনো খুন, গুম বা অপহরণ বরদাশত করা হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফ বাস স্টেশনে বিকেলে নির্বাচনী জনসভায় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একটি দুর্নীতিমুক্ত ও অধিকারভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​শাহজাহান চৌধুরী ঘোষণা দেন, স্থানীয় মানুষের আইনি ভোগান্তি কমাতে টেকনাফে আদালত ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, সাধারণ মানুষকে যেন ন্যায়বিচারের জন্য দূরে ছুটতে না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

​বৈধ ব্যবসার দ্বার সবার জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "সবাইকে ব্যবসার আওতায় নিয়ে আসা হবে এবং একটি মাদকমুক্ত মডেল টেকনাফ গড়ে তোলা হবে।" শিক্ষার প্রসারে টেকনাফে আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনাও জানান তিনি।

​পর্যটন ও সেন্টমার্টিন উন্নয়নে ​সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই সেখানে আধুনিক মানের হোটেল-মোটেল নির্মাণ করা হবে, যাতে এলাকাটি পর্যটনবান্ধব হয়ে ওঠে।

​বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন:

​"টেকনাফের প্রকৃত উন্নয়ন শুধু বিএনপি আমলেই হয়েছে।"

​বিগত ১৭ বছরে বর্তমান সরকার কেবল "রং দিয়ে সাজানোর কাজ" করেছে কিন্তু জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারেনি।

বক্তব্যের শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন ও পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, জাফর আলম মেম্বার,  উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার,  সিনিয়র সহসভাপতি মো. হাশেম, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী, রাশেদুল করিম মার্কিন, জেলা যুবদলের সহসভাপতি জাহেদ মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম, সদর চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ,  মো. ইসমাইল মেম্বার, জোনায়েদ আলী চৌধুরী,  নুরুল আমিন চৌধুরী, ছৈয়দ হোসেন মেম্বার, হাজী ফেরদৌস আহমদ, আবদুর রশিদ, আবদুল্লাহ, শাহ আলম কাউন্সিলর,  এনামুল হাসান কাউন্সিলর, আবদুল জব্বার প্রমুখ।

সভায় হাজার হাজার উৎসুক নেতা কর্মী ও সাধারণ মানুষ মিছিলে মিছিলে যোগদান করেন।

মন্তব্য (০)





image

ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের আবেদন করে নিজেই বাতিল হলেন আলতা...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিয...

image

রাণীনগরে জমিয়তে উলামায়ের ইফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদ...

image

উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ৫ ...

কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গো...

image

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার বিচারের দাবিতে শোক র‍্যালী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে  আফতাবগঞ্জ চা...

image

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক Copied from: https://rtvon...

জামালপুর প্রতিনিধি :  জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ ...

  • company_logo