• সমগ্র বাংলা

দেশের মানুষ দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্তি চায়: নুরুজ্জামান লিটন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ধি :যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ফেব্রুয়ারি)  বিকেলে উপজেলার শাখারীপোতা    সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  আয়োজিত এ জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্তি চায়। বিএনপি জনগণের সেই মুক্তির সংগ্রামের প্রতীক। ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া। 

এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও  কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ, আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও  উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মন্তব্য (০)





image

১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ...

কক্সবাজার প্রতিনিধি : আগামী ১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগে...

image

চুয়াডাঙ্গার দর্শনায় জামাত বিএনপি সংঘর্ষ আহতেদের সার্বিক খ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা উজলপুর গ্রামে চলমা...

image

গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জা...

image

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশ...

নীলফামারী প্রতিনিধি : আধুনিক টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী...

image

টেকনাফ গড়ার অঙ্গীকার করে জনগনের আইনি ভোগান্তি কমাতে টেকন...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিএনপি মনোনি...

  • company_logo