ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁয় এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, ১৪ ও ১৬ বিজিবির সিও, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ (উপজেলা নির্বাহী অফিসারগণ) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৈষম্যহীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের ভোট কেন্দ্রের প্রতি আগ্রহী করে তুলতে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের কোন বিকল্প নেই। আগামীর বৈষম্যহীন একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের প্রদেয় নির্দেশনা মোতাবেক দায়িত্বরত প্রত্যেক ব্যক্তিকে সতর্কতার সঙ্গে তাদের দায়িত্বকে সঠিক ভাবে পালন করার নির্দেশনা প্রদান করা হয়। সবার সার্বিক সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সম্মিলিত ভাবে হানাহানি মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করে দেশের ইতিহাসে নতুন করে নাম লেখার আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

মন্তব্য (০)