• সমগ্র বাংলা

ধানের শীষের সমর্থনে কেঁওচিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:সাতকানিয়া উপজেলা ১০ নং কেঁওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক করেছে কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং কেঁওচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া অংশিক নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি নেতা কামরুল হাসান তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেঁওচিয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. সেলিম।

এছাড়া উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি সংগঠক গিয়াস উদ্দিন হিরু, ছাত্রনেতা মোরশেদ, নাছির উদ্দিন নাছির, আবদুল মাবুদ, কবির, ওসমান, ওম্মত আলী, মাকসুদ রহমান, মামুন ও আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo