• সমগ্র বাংলা

টেকনাফে বাস টমটম সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মহাসড়কের হ্নীলায়  যাত্রীবাহী পালকী বাস ও টমটম (অটোরিকশা)  মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার বাসিন্দা আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা। নিহত মো. লালু টমটমের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। টমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই টমটমের চালক ও এক শিশু নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকালে কক্সবাজার টেকনাফ মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদ্বয়ের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও আইনগত ব্যবস্থা নেওয়া রয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo