ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ভারতের পেসার হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন। সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। চোটের কারণে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে হর্ষিত চোট পান। ম্যাচ চলাকালে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সূত্র জানায়, তিনি জয়েন্ট টেন্ডারনেসে ভুগছেন।
ওয়ার্ম-আপ ম্যাচে একমাত্র ওভারে হর্ষিত ১৬ রান দেন। ওই সময় তার অস্বস্তি স্পষ্ট ছিল। ভারতের প্রথম ম্যাচ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এই বিষয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘হর্ষিতকে ভালো দেখাচ্ছে না। আজই সব জানা যাবে।’
পরে তিনি আরও বলেন, ‘হর্ষিত যদি ছিটকে যায়, তাহলে এটা বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন ভাবতে হবে। তবে আমাদের যথেষ্ট বেঞ্চ শক্তি আছে।’
সম্ভাব্য বদলি প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘দেখা যাক। এমন কোনো নিয়ম নেই যে তাকে বদলাতে অলরাউন্ডারই নিতে হবে।’
হর্ষিতের চোটের আগে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং। তার বদলে এখন দলে ঢুকতে পারেন মোহাম্মদ সিরাজ।
স্পোর্টস ডেস্ক : সূর্যকুমার যাদব পড়াশোনায় কখনোই ভালো ফলাফল করতে পারেননি,...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরি...
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগ...
নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়া...
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ সফরে আস...

মন্তব্য (০)