• সমগ্র বাংলা

হেমনগরে হৃদরোগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে হৃদরোগীদের জন্য একটি ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেমনগরের হক পল্লীসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে হৃদরোগ, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, হার্টের ব্লক ও এনজিওপ্লাস্টি–সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১১টায় হক পল্লীসেবা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় শুরু হওয়া এই ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পিজি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এলাকায় হৃদরোগ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে অন্তত ৭০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনেক রোগী প্রথমবারের মতো হার্টের বিভিন্ন পরীক্ষা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত ধারণা পান।

এ সময় উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, সহ সভাপতি আমিনুল ইসলাম ও আব্দুর রশিদ, ইউপি সদস্য জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া হক পল্লীসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে হৃদরোগের মতো জটিল সমস্যায় দ্রুত পরামর্শ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন বলে জানান তারা।

মন্তব্য (০)





image

একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচারনার অভিজ্ঞতা রয়েছে: আলাল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত বিএনপি...

image

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যা...

image

নিরাপদ ও আধুনিক গাজীপুর-৫ গড়ার অঙ্গীকার: মো. খায়রুল হাসান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ, পূবাইল ও ব...

image

ঝিনাইদহ-১ দলীয় প্রতীক ‘কাঁচি’ ব্যালটে নামের পাশে প্রতীক এ...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-১ আসন...

image

নারায়ণগঞ্জে বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের ...

  • company_logo