• সমগ্র বাংলা

জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না: মাও. আজিজুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।

মাওলানা আজীজুর রহমান আরও বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলা উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর,বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়। #

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo