ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি :মিয়ানমারে পাচারকালে ৭০০ বস্তা সিমেন্টসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও আউটপোস্ট শাহপরী সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, লক্ষীপুর জেলার রামগতির চর ঘোসাই এলাকার মোঃ আলীর ছেলে সাকিব হোসেন (১৯), গোলাম হোসেনের ছেলে তানজিল হোসেন (৩২), আব্দুর রহমানের ছেলে মোঃ মাঞ্জুর (২৯), রামগতির চর আলঘি এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ রাকিব হোসেন (২৩), রামগতী বিবিরহাটের রাজু মিয়ার ছেলে রাজওয়ান রাজ (২১), রামগতি আলেকজান্ডার একাকার আব্দুল মোতালেবের ছেলে মোঃ আলী আব্দুল্লাহ (৪৫), কমলনগর চর লরেজ এলাকার নুরুল হক ফরাজীর ছেলে মোঃ কামাল (৫৩), চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দুইদন্ডী এলাকার বাবুল হকের ছেলে মোঃ সেলিম (৩৫), কর্ণফুলী উপজেলার
দক্ষিণ শাহ আমিরপুরের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইমরান হোসেন (৩১) ও ভোলা শশীভীষণ ইয়াজপুরের মোঃ ফজিউল্লাহর ছেলে মোঃ জুয়েল (২৬)।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার ( বিএন) সিয়াম-উল-হক।
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

মন্তব্য (০)