• বিনোদন

আবারও ট্রলের শিকার কারিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কাপুর পরিবারের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ—এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।

সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ, সেই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা।

ভিডিওতে কারিনার দিক থেকে আরতির দিকে ছোড়া একাধিক তীক্ষ্ণ দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি। পরিস্থিতি বুঝে সাইফ নিজেই করিনাকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। তবে ততক্ষণে মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। কেউ কারিনার আচরণকে ‘অহংকার’ বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন—এরকম মনোভাব নাকি তার নতুন কিছু নয়।

মন্তব্য (০)





image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

image

সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব...

image

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্...

image

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...

image

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

  • company_logo