• সমগ্র বাংলা

ফরিদপুরে আগামীকাল বিএনপির বিভাগীয় জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। এ উপলক্ষে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী ওইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।

জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

সভাস্থলে দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ পরিদর্শন করেছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক ও ফরিদপুর ২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ,  সদর আসনের বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ সহ জেলা বিএনপি,  স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,  যুবদল,  ছাত্রদল ও মহানগরের নেতা কর্মীরা। 

এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র‍্যাব সদস্যরা প্রোগ্রামস্থল পরিদর্শন করছে নিয়মিত ভাবে।

 দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনী রূপরেখা ও দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য (০)





image

সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ৭দফা দাবিতে মাগুরা...

মাগুরা প্রতিনিধি : সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ, মাগ...

image

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলনকে নির্বাচন থেকে স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখা...

image

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদ...

বগুড়া প্রতিনিধি: খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে কখনো নৌকা আবার ক...

image

ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন জামায়াত...

image

কূটনৈতিক পাসপোর্ট জমার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক প...

  • company_logo