• সমগ্র বাংলা

পাবনায় প্রিন্সিপ্যালবিহীন চাটমোহর মহিলা কলেজ: অধ্যক্ষের অফিসে তালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর মহিলা কলেজের প্রিন্সিপ্যালের চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় নতুন কেউ দায়িত্ব না পাওয়ায় গত ৩দিন ধরে বন্ধ রয়েছে কার্যক্রম। তবে প্রাক্তন (এখনও কোন দালিলিক প্রমান নেই) অধ্যক্ষ মো. শরীফ মাহমুদ সরকার সন্জু দাবী করেছেন তিনি শারীরিক অসুস্থতার জন্য বাড়ীতেই কলেজের কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে সংক্ষুব্ধ শিক্ষকগণ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে অধ্যক্ষ মো. শরীফ মাহমুদ সরকার সন্জুর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চাকুরীর মেয়াদ বৃদ্ধি রহিতকরণে আবেদন দাখিল করেছেন।

জানা গেছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ মো. শরীফ মাহমুদ সরকার সন্জু’র চাকুরীর মেয়াদ গত ৩১ জানুয়ারি শেষ হয়। কিন্তু কৌশলে এবং অনৈতিকভাবে তিনি তার আজ্ঞাবহ সদস্যদের সমন্বয়ে গঠিত এডহক কমিটির সদস্যদের সুপারিশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চাকুরীর মেয়াদ বৃদ্ধি করেছেন। শিক্ষক এবং স্টেকহোল্ডারদের সাথে কোনরুপ আলোচনা ছাড়া অত্যন্ত গোপনীয়ভাবে চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা শিক্ষক কর্মচারীর কাছে জাল-জালিয়াতির আশ্রয় গ্রহন করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে। একই সাথে সকল শিক্ষক প্রাক্তন অধ্যক্ষের ক্ষমতালোভী এবং অর্থ পিপাসু হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এমতাবস্থায় কলেজের শিক্ষার মান এবং চলমান নির্বাচনী ও প্রথম সাময়িক পরীক্ষা হুমকির মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কলেজের নানা অনিয়মসহ শিক্ষকবৃন্দের সঙ্গে অধ্যক্ষে স্নায়ুযুদ্ধ এবং বাকবিতন্ডা শুরু হয়েছে।

এদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়া এডহক কমিটির সদস্য ডা. আব্দুল মজিদ জানান, আমরা ৬ মাস বর্ধিত করার জন্য সুপারিশ করেছিলাম। পরে জানলাম ৩ মাসের জন্য বর্ধিত করা হয়েছে। তবে বর্ধিতকরণের দালিলিক প্রমানের ব্যপারে অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে বলেন তিনি। অপর সদস্য ওই কলেজের শিক্ষক শ্রী তন্ময় কর্মকার তনু জানান, প্রিন্সিপ্যাল স্যার ওই আবেদনে স্বাক্ষর করতে বলায় আমি স্বাক্ষর করেছি।

এদিকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলেজের অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে সংক্ষুব্ধ ২৮ জন শিক্ষক। তারা জানান, বর্তমানে ১৫/১৭ জন শিক্ষক অধ্যক্ষ হবার যোগ্য থাকলেও ক্ষমতালিপ্সু প্রাক্তন অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার চরম অনিয়ম,স্বেচ্ছাচারিতার মাধ্যমে পদ আঁকড়ে থাকার অপচেষ্টা করছেন। তারা এ ব্যাপারে কঠোর কর্মসূচী দেবেন বলেও জানান।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. শরীফ মাহমুদ সরকার সন্জু জানান, আমাকে অধ্যক্ষ হবার জন্য কলেজের শিক্ষকগণ এক-দেড় বছর আগে অনুমতি দিয়েছেন। অনেকে না বুঝে এখন অভিযোগ করছেন। তারা কলেজে অন্যায়ভাবে তালা দিলে আমার কিছু বলার নেই। তাছাড়া আমি অসুস্থ্য হবার কারণে বাড়ীতেই কলেজের কাজ করছি। যেহেতু তারা তালা দিয়েছে সেক্ষেত্রে এই মুহুর্তে অনেক কাগজপত্র দেখানো সম্ভব হবেনা বলেও জানান তিনি। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, অধ্যক্ষের ৯০ দিন বর্ধিত চিঠির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে আমি যোগাযোগ করেছি। তারা ২/১ দিনের মধ্যে চিঠি পাঠাবেন বলে আমাকে জানিয়েছেন।

মন্তব্য (০)





image

মহাসড়ক অবরোধ করে বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ,...

বগুড়া প্রতিনিধিঃ দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিত...

image

দূর্বৃত্তদের হামলায় স্বতন্ত্র প্রার্থী নিশাদের সর্মথকের ব...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-০৫ আসনে স্বতন্ত্র হাঁস প্রতী...

image

যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ মুক্তিয...

কক্সবাজার প্রতিনিধি :বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্...

image

প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন অনৈতিক কাজ করবেন না: মা‌...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন ...

image

বগুড়া-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের অঙ্গীকার বীর মুক্তি...

বগুড়া প্রতিনিধি : বগুড়া ২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের অঙ্গ...

  • company_logo