• সমগ্র বাংলা

প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন অনৈতিক কাজ করবেন না: মা‌নিকগ‌ঞ্জে ঢাকা বিভাগীয় কমিশনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না।

তিনি ( ৩ ফেব্রুয়া‌রি) মঙ্গলবার দুপুরে মা‌নিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরো বলেন, সেনাবাহিনী সব সময় আমাদের সার্পোট দিবে। কোন অনৈতিক কাজ করা যাবে না। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন। তারপরও অনৈতিক কাজ করবে না।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোন আংশকা নেই। যারা ভিউ ব্যবসা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচন হবে না, সেটা গুজভ ছড়াচ্ছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহায়তা করবেন। 

তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসার আপনারা কেন্দ্রের প্রধান। নির্বাচনের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনওসহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে, পরিবেশ সুন্দর রাখতে হবে।

আপানারা জানেন, নির্বাচনের দিন দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, কেন্দ্রগুলো সিসি ক্যামরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও সুরক্ষা অ্যাপ ব্যাবহার করবে। কোন অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে আপনারা সাপোর্ট টিম পেয়ে যাবেন। আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন, কোন প্রেসার নিবেন না।

তিনি আরো বলেন, গনভোট থাকাতে ভোট গণনায় একটু দেরী হতে পারে। তবে আপনাদের সঠিক পরিকল্পনা করে নিলে ৩ থে‌কে ৪ ঘন্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচন সিষ্টেম ভুলে যেতে হবে। আমাদের নির্বাচনের যে হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে হবে। জুলাই ২০২৪ না আসলে আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সেনাবাহিনী প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ প্রমুখ।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩৪ জন এবং পোলিং এজেন্ট ৬৬৮ জন অংশগ্রহণ করেন।

 

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo