ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে গণসংযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে গণসংযোগ করেন বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা বাজারে উপস্থিত ক্রেতা, বিক্রেতা এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষ তাদের গণসংযোগে সাড়া দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন বলে আশা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বড় ব্যবধানে জয়লাভ করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.আবু জাফর সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাশিদুল হক রুবেল, অপু হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর-৩ পরিচালনা কমিটির আহবায়ক আকরাম খন্দকার, সদস্য সচিব রিয়াল আহমেদ ও মনির ফকিরসহ বিএনপি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা-কর্মীরা।
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

মন্তব্য (০)