• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি-র হামলার অভিযোগ,আহত-৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মীর বাড়িঘরে বিএনপি নেতা-কর্মীদের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার।

আহতরা হলেন: জামায়াত ইসলামীর কর্মী কবির হোসেন, তার পিতা তাজুল ইসলাম, ভাতিজা নাজমুল ইসলাম, আত্মীয় মুসা মিয়া, সানাউল্লাহ ও মো.ফারুক।

উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের নির্দেশে তার অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা।

তিনি বলেন, তিনদিন আগে উচিৎপুরা ইউনিয়নে গণসংযোগে গেলে তাদের নিজ বাড়িতে আপ্যায়ন করেন দলের কর্মী কবির হোসেন। এতে ক্ষুব্দ হয়ে ওঠে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন। তিনি কবিরকে তার দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য হুমকি দেয়।

“ওই বিএনপি নেতা সন্ত্রাসী প্রকৃতির। তার নির্দেশে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী জড়ো হয়ে এই হামলা চালিয়েছে। বাড়িঘর ভাঙচুর করে পরিবারের সদস্যদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কবিরসহ আহতদের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।”

হামলাকারীরা বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।

এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। হামলার বিষয়টি থানা পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান ইলিয়াস মোল্লা।

তবে, অভিযোগের বিষয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, তিনি গণসংযোগে আছেন। এ বিষয়ে এখনো অবগত নন। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে মন্তব্য করবেন।

এ ঘটনায় আসনটিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের কাছেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইউএনও আসাদুর বলেন, “মৌখিকভাবে অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ ও বিজিবির একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে টলারেট করা হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

তবে, সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান আড়াইহাজার থানার পরিদর্শক রিপন কুমার। তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেবো।”

মন্তব্য (০)





image

দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই: মান্নান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে...

image

অবশেষে মেরামত হলো রাণীনগর রেলগেটের উচু-নিচু সড়কটি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের উচু-নি...

image

গাজীপুর-৩ আসনে বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পা...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থ...

image

ভয়ভীতি দেখালে শক্ত প্রতিরোধ, লেভেল প্লেয়িং না হলে জবাব দি...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওল...

  • company_logo