• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার ভোটারদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ : নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দেন এক নারী ভোটার। একই সময় আরেকজন ভোটার মাটির তৈরি নিজের সঞ্চয়ের ব্যাংকটি তার হাতে তুলে দেন। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 

এরআগের নির্বাচনেও ভোটারদের পক্ষ থেকে এমন প্রতীকী উপহার ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় ভোটাররা এ উপহার প্রার্থীর হাতে তুলে দেন। তবে এই ডিম ও মাটির ব্যাংক প্রার্থীর জন্য শুভেচ্ছা এবং নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে তিনি দিয়েছেন বলে জানান ভোটাররা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে ওই নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ মহাসচিব স্যারের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার নিজের মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় আশপাশে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়। 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এমন উপহার স্যারকে দেয়ার ঘটনা নতুন নয়। এরআগের নির্বাচনের সময়ও আলমগীর স্যারকে ভোটাররা নানা ধরনের ব্যতিক্রমী এবং অনন্য উপহার দিয়েছিলেন। এসব ঘটনা শুধু নির্বাচনী প্রচারণার পরিবেশকে মানবিক ও রঙিন করে তোলে না, বরং প্রার্থী এবং ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলে। 

 

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo