ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পর্যায়ক্রমে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, এখন এফডিআর, ডিপিএসসহ সব ধরনের হিসাবধারীরা টাকা তুলতে পারছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকে খুব শিগগিরই অনলাইন কার্যক্রম শুরু হবে।
লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে ৫ ব্যাংকে টাকা জমা রাখেন আমানতকারীরা এবং এতে গ্রাহকদেরও দায়ভার রয়েছে বলে মন্তব্য করেন গভর্নর। আমানতের বিপরীতে ঋণ নেয়ার সুযোগ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন আহসান এইচ মনসুর।
নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...
নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...
নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...
নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...
নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজা...

মন্তব্য (০)