• রাজনীতি

দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে ইসিতে আবেদন জামায়াতের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লার প্রতীক না রাখতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামী।

‎জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা আবেদন পত্রটি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর দেওয়া হয়।

‎আবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার ওরফে সারোয়ার তুষারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। 

‎দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী দুজন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই দুটি আসনের ব্যালটপেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo