• লিড নিউজ
  • খেলাধুলা

‘বাংলাদেশকে সমর্থন ঠিক আছে, শ্রীলংকার ক্ষতি করা যাবে না’

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল না পাঠানোর কোনো যুক্তি নেই, বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সেক্রেটারি আরিফ আলী আব্বাসী।

আব্বাসী বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বোর্ড সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দল না পাঠিয়ে কী উদ্দেশ্য অর্জন হবে?’

ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। তারা বিষয়টি সুরহা করার জন্য আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি করে। তাতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয়। অন্য ক্রিকেট বোর্ডের কর্তারা আইসিসির পক্ষ নেয়। 

যে কারণে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে; অন্যথায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। 

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সেক্রেটারি আব্বাসী বলেছেন, ‘আমরা বাংলাদেশকে সমর্থন করেছি ঠিক আছে, তবে এটাও মাথায় রাখতে হবে শ্রীলংকার ক্ষতি করা যাবে না। বিশ্বকাপে আমাদের খেলাগুলো হবে শ্রীলংকায়। আমরা যদি শ্রীলংকায় না যাই তাহলে তারা ক্ষতির মুখে পড়বে।’

মন্তব্য (০)





image

বিসিবিতে পদত্যাগের হিড়িক: কয়েক ঘণ্টার ব্যবধানে পদ ছাড়লেন ...

স্পোর্টস ডেস্ক: পদত্যাগ করেছেন বিসিবির আরও তিনজন পরিচাল...

image

পাবনায় প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে উৎসব...

image

ট্রফি নিয়ে আজ দেশে ফিরবেন সাফজয়ী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-...

image

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গ...

image

বিসিবির বোর্ড সভা শনিবার

স্পোর্টস ডেস্ক : বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

  • company_logo