ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাভেল বলেছেন, সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত আত্মঘাতী। এ সিদ্ধান্তের মাধ্যমে পোশাক খাতকে আইসিইউতে মৃত্যুশয্যায় নিয়ে যাওয়া হয়েছে। সুতার দাম বাড়লে পোশাকের দাম বাড়বে, ফলে প্রতিযোগী বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়বে। এ কারণে বায়ার ও রিটেইলাররা শঙ্কিত।
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংকটের মুখে দেশের তৈরি পোশাক শিল্প: অস্তিত্ব রক্ষার লড়াই’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবিএ।
বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধান না করে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের উচিত সবার সঙ্গে বসে আলোচনা করে সমাধানে পৌঁছানো।
তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত শঙ্কায় বড় বড় রিটেইলাররা উদ্বিগ্ন। দেশে মব পরিস্থিতি তৈরি হচ্ছে, নিরাপত্তা নেই। রিটেইলাররা ২০২৬ সালের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশে কেন ক্রয়াদেশ দেবে—এ প্রশ্ন তোলেন তিনি। প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের বিরূপ পরিস্থিতি প্রচার করছে বলেও অভিযোগ করেন।
ব্যাংকিং খাত প্রসঙ্গে বিজিবিএ সভাপতি বলেন, ব্যাংকিং সেক্টর ভেঙে পড়েছে। ভালো ব্যবসায়ীরাও ঋণ পাচ্ছেন না। সুদের হার ১৬ শতাংশ, অথচ ব্যবসায় ১০ শতাংশ লাভও হয় না। এতে ব্যবসায়ীরা চরম সংকটে পড়ছেন। তিনি বলেন, এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর এবং তারা এমন ব্যবস্থা চান না।
নিউজ ডেস্কঃ ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চা...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩...
নিউজ ডেস্ক : ব্যাংক খাতে আমানত রাখার কাঠামোতে পরিবর্তন আসছে। আগে কোটিপতি...
নিউজ ডেস্ক : ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দ...
নিউজ ডেস্ক : দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার পাওনা দ্রুত ফে...

মন্তব্য (০)