ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ মোবাইল ব্যাংকিং নজরদারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ইলেক্টোরাল কমিটিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক রয়েছে। সাধারণ ভোট, গণভোট নিয়ে আমাদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল ফাইন্যান্সিং যেন অপব্যবহার না হয়, তা নজরদারি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সুষ্ঠু গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না। নির্বাচন কমিশন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।’
এছাড়া সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেয়া হবে না বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। এ সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

মন্তব্য (০)