• সমগ্র বাংলা

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু, সৎ মায়ের বিরুদ্ধে সন্দেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়; তারা সৎ মায়ের নির্যাতনকে এর কারণ বলে সন্দেহ করছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আরিয়ানের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করলে আরিয়ান বাবার সঙ্গেই থাকত। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন।

শনিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। সন্ধ্যার দিকে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিশুটির মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. জাকির হোসেন বলেন, “শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।”

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo