• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আজিজুল ইসলাম (৩৫) এক যুককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত আজিজুল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত আফাজউদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত আজিজুলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে প্রসিকিউটরের দায়িত্ব পালন করে রাষ্ট্রপক্ষ। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আল আমিন।

প্রশাসন জানায়, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo