• লিড নিউজ
  • রাজনীতি

‘বিতর্ক সৃষ্টি করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে টাকা চাচ্ছে প্রতারক চক্র’ ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে একটি প্রতারক চক্র টাকা চাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। বিতর্ক তৈরি করতে রাজনৈতিক অপকৌশল হিসেবে এসব অভিযোগ সামনে আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে ‍কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে।’

এমন বিষয় থেকে সবাইকে সর্তক করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে এসব কার্ড নাগরিকের কাছে পৌঁছে দেবে বিএনপি।’

এসময় তারেক রহমানের চট্টগ্রাম সফর সম্পর্কে মাহদী আমিন বলেন, ‘আজ রাত ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবেন তিনি।’

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo