• অর্থনীতি

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ঢল

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সে কারণে আজ সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢল নেমেছে ক্রেতা-দর্শনার্থীদের। বিক্রেতারা আজ তাই ভালো ব্যবসার আশা করছেন, অনেকে আবার কাটতি বাড়াতে মূল্য ছাড়ের ঘোষণাও দিচ্ছেন। আজ শুক্রবার মেলা প্রাঙ্গণে এই দৃশ্য দেখা যায়। 

প্রতিবারের মতো এবারও কাশ্মিরি শাল, পোশাক আকর্ষণ কাড়ছে। এছাড়া ঘর সাজানোর সামগ্রীও বিক্রি হচ্ছে বেশ। নারী ক্রেতারা ভিড় জমাচ্ছেন অ্যালুমিনিয়ামের স্টলে। এছাড়া ইলেকট্রিক বাইকের দিকেও আগ্রহ দেখা যাচ্ছে বেশ।

শীত ও কুয়াশার কারণে গত সপ্তাহে আশানুরূপ বেচাকেনা হয়নি বলে মনে করছেন বিক্রেতারা। ক্রেতা-দর্শনার্থীর সমাগমও ছিল কম। তবে এখন আবহাওয়া অনুকূলে আসতেই ক্রেতাদের ভিড় বাড়ছে মেলায়।

সাপ্তাহিক ছুটির দিনে আজ কনসার্টের পাশাপাশি রাখা হয়েছে ই-টিকিট ও ক্যাশলেস কাউন্টার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছে তিনশ’ স্বেচ্ছাসেবী।

‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬’ গত ৩ জানুয়ারি পূর্বাচলে উদ্বোধন করা হয়। এরপর মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে।

মন্তব্য (০)





image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

image

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোল...

image

বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-ম...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ...

image

বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ: চট্টগ্রামে লাখো কর্মসংস্থানে...

নিউজ ডেস্কঃ উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শ...

  • company_logo