• লিড নিউজ
  • জাতীয়

পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে 'না'-এর পক্ষে থাকবে: উপদেষ্টা আদিলুর রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং বাংলাদেশের গণমানুষের প্রতিপক্ষরাই এবারের গণভোটে 'না' ভোটের চিন্তা করবে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর '৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ'-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের জনগণ, জনগণের কাফেলা, জনগণের জোয়ার 'হ্যাঁ' ভোটের পক্ষে থাকবে। 

‎উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে রংপুর আসেন উপদেষ্টা। স্থানীয় সরকারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ছাড়াও  দুপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাফ হোটেলের প্রচারণা মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি।

মন্তব্য (০)





  • company_logo