• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছা জামায়াত প্রার্থীর গণমিছিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আছর মুক্তাগাছা শহরের আব্বাছিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণমিছিলে মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি আব্বাছিয়া কামিল মাদ্রাসা থেকে তালুকদার ক্লিনিক এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সভাপতি আব্দুল করিম, জেলা উলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শামছুল হক, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo